শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নিহতদের স্মরণে সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

নিহতদের স্মরণে সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক:: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার (৩০ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাজধানীর বিভিন্ন সরকারি ভবনসহ বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা স্বাভাবিক অবস্থায় উড়তে দেখা গেছে। তবে নির্বাচন কমিশন ভবনের জাতীয় পতাকা ছিল অর্ধনমিত।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্পতিক সহিংসতায় ২০০ জনের বেশি প্রাণহানি ঘটেছে। সরকারি হিসাবে যা দেড়শ।

এ বিষয়ে গতকাল ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার এ ঘটনায় ১৪৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তারপর আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অর্থাৎ এ ঘটনায় নিহতের সংখ্যা এখন ১৫০।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com