শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত বারের নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন এর প্রধান নেতা ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নওয়াজ শরিফ বেশ বড় পরীক্ষার মুখে পড়েছেন।
তিনি এবার মোট দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, এর মধ্যে একটি আসনে তিনি পরাজয়ের সম্মুখীন হয়েছেন। অন্যটিতেও বড় পরীক্ষার মুখে পড়েছেন তিনি।
বেসরকারি ফলাফলে পিএমএল-এন এর প্রধান নওয়াজ নিজের এনএ-১৫ আসনে ৬৩ হাজার ৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপ পেয়েছেন ৭৪ হাজার ৭১৩ ভোট।
সূত্র : জিও টিভি।