শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

নিজেদের রাজাকার বললে দুঃখ লাগে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুঃখ লাগে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরাও ‘রাজাকার’ স্লোগান দিচ্ছেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরাও শুনি ‘তারা রাজাকার’ স্লোগান দিচ্ছেন৷ ১৯৭১ সালে এই হলে কী ঘটেছিল তারা কী এই ইতিহাস জানেন? শিক্ষার্থীরা কী জানেন, কি পাশবিক নির্যাতন পাকিস্তানি হানাদাররা রোকেয়া হলেই করেছিল! রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতো সে সময় । এসব শিক্ষার্থীরা সেসব দেখেননি । কী শিক্ষা তারা নিলো…আসলে এসব জানে না বলেই শিক্ষার্থীরা, নিজেদের রাজাকার বলতে লজ্জা পাচ্ছে না৷

আজ সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।

এসময় সরকার দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চায় জানিয়ে সরকারপ্রধান বলেন, স্বচ্ছতার সঙ্গে কাজ করলে পুরস্কৃত হবেন । সব মন্ত্রণালয়ে নিচের দিকেও অনিয়ম দুর্নীতি হয় । সেটি নজরদারিতে রাখতে হবে । কর্মক্ষেত্রে যে অর্থ ব্যয় হয় তার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে । সরকারের কাজগুলোতে দুর্নীতি বন্ধ করতে হবে ।

তিনি বলেন, দুর্নীতি হলে সরকারের ওপর চাপানোর চেষ্টা হয় । দুর্নীতি করে খুব কম সংখ্যক মানুষ । সরকার দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে । অনেকে মনে করেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের গায়ে লাগে । কিন্তু দুর্নীতি যেই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।

শেখ হাসিনা আরও বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পগুলো বছরের পর বছর টানবে না সরকার, সেগুলো নিষ্পত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে৷ আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন৷

প্রধানমন্ত্রী বলেন, পত্র-পত্রিকায় কী লিখলো, তা দেখে কাজ করবেন না, ঘাবড়ে যাবেন না৷ বিবেক ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যাবেন৷ তবে খোঁজ নেবেন অভিযোগটি সত্য কি-না৷ মাটি-মানুষের রাজনীতি করেই আজকের অবস্থানে এসেছে আওয়ামী লীগ সরকার৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com