শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নিককেই বিয়ে করছেন প্রিয়াঙ্কা?

বিনোদন রিপোর্ট:: মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে এবার ডিনার ডেটে বেরোলেন প্রিয়াঙ্কা চোপড়া। নিউ ইয়র্কের রাস্তায় ক্যামেরার সামনে একসঙ্গে ধরা পড়লেন নিক এবং পিগি চপস খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা। ওই ছবি সামনে আসার পর তাও ভাইরাল হয়ে যায়। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

সম্প্রতি মার্কিন পপ তারকার ফুপাতো ভাইয়ের বিয়েতে যান প্রিয়াঙ্কা। সেখানে গিয়ে যেমন নিকের পরিবারের লোকের সঙ্গে পরিচয় হয় পিগি-র তেমনি নিজেদের সম্পর্কেও ‘অফিসিয়াল’ করে তুললেন বলেই মনে করছে বি টাউনের একাংশ। যদিও, নিক বা প্রিয়াঙ্কা, কেউই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

নিক জোনাসের ফুপাতো ভাইয়ের বিয়েতে হাজির হওয়ার পর এবার ডিনার ডেটে বেরোতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। ওই সময় প্রিয়াঙ্কার পরনে ছিল আকাশী রঙের একটি পোশাক। অন্যদিকে নিকের পরনে ছিল কালো রঙের টিশার্ট এবং সাদা প্যান্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com