শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ

নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) সমাবেশ আজ।

বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দরাও বক্তব্য রাখবেন।

সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিকে, টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com