শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

নভেম্বরে বিয়ে করছেন দীপিকা-রণবীর!

বিনোদন ডেস্ক:: বছরের শুরু থেকেই তাদের বিয়ের গুঞ্জন। যদিও তা নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি এ দুই তারকা। তবে শোনা যাচ্ছে, আগামী ১৯ নভেম্বর বিয়ে করছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ।

বলিউডের একটি সূত্রে জানা গেছে, রণবীর নাকি জুলাই মাসেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে হাতে ছবির কাজ থাকায় বিয়ের দিন পিছিয়ে নভেম্বরে করা হয়েছে।

এদিকে দীপিকা পাড়ুকোনের পরবর্তী ছবির কোনও ঘোষণা নেই। অনেকের মতে, বিয়ের জন্যই নাকি তিনি ছবির কাজ নিচ্ছেন না। বেঙ্গালুরু থেকে দীপিকার মা-বাবাও মুম্বাইয়ে এসেছেন। কনে বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন। বিদেশে নয়, মুম্বাইয়ে বসবে বিবাহবাসর। তবে যতক্ষণ না পাত্র-পাত্রী ঘোষণা দিচ্ছেন, ততক্ষণ সবটাই জল্পনার স্তরে। আবার অন্যদিক দিয়ে দেখলে, না জানিয়ে বিয়ে করাই এখন বলিউডে ট্রেন্ড। দীপিকা এখন সোনম কাপুরের মতো বিয়ের এক সপ্তাহ আগে বিবৃতি দেবেন, না কি আনুষ্কা শর্মার মতো টুইট করে নিজের বিয়ের খবর জানাবেন, সে দিকেই তাকিয়ে তার অগণিত ভক্ত। সূত্র: আনন্দবাজার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com