শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

নবাবগঞ্জ ও দোহার উপজেলায় মাদক নির্মূলে পুলিশ প্রশাসন ব্যর্থ হলে নিজেই অভিযান চালাবে- আবু আশফাক এমপি

নবাবগঞ্জ ও দোহার উপজেলায় মাদক নির্মূলে পুলিশ প্রশাসন ব্যর্থ হলে নিজেই অভিযান চালাবে- আবু আশফাক এমপি

নিজস্ব প্রতিনিধিঃ

নবাবগঞ্জ ও দোহার উপজেলায় মাদক নির্মূলে পুলিশ প্রশাসন ব্যর্থ হলে নিজেই অভিযান চালাবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বৃহষ্পতিবার দুপুরে শোল্লায় এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ দুপুরে নবাবগঞ্জের পাড়াগ্রাম হয়ে শোল্লা ও যন্ত্রাইলের বিভিন্ন বাজারের ব্যবসায়ী এবং পথচারীদের সাথে নির্বাচন পরবর্তী কুশল বিনিময় করেন নবনির্বাচিত এমপি আশফাক। তিনি শোল্লা স্কুলের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে শিক্ষা সমস্যা নিয়ে তাঁদের কে আশস্ত করেন। এছাড়া ব্রিজ সংলগ্ন মন্দিরে গিয়ে সেখানে উপস্থিত নারী পুরুষের সাথে দেখা করেন। এসময় গণমাধ্যমের কর্মীদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেন, পুলিশ ও উপজেলা প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। তারা যদি ব্যর্থ হয় তাহলে আমি নিজেই মাদক নির্মূলে এলাকায় অভিযানে নামবো।

নবাবগঞ্জ ও দোহার উপজেলায় মাদক নির্মূলে পুলিশ প্রশাসন ব্যর্থ হলে নিজেই অভিযান চালাবে- আবু আশফাক এমপি

তিনি বলেন, যে কয়দিন আল্লাহ আমাকে এমপি পদে রাখবে ততদিন দোহার নবাবগঞ্জের মানুষের জীবনে কেউ বাধা হয়ে দাড়াতে পারবে না। কোনো বালুদস্যু, মাদক ব্যবসায়ী, দখলবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজের স্থান আমার কাছে নেই। তিনি জনগণকে সরাসরি তার সাথে সমস্যার বিষয়ে জানাতে বলেন। এছাড়া গ্রাম্য শালিসের নামে অবৈধ টাকার লেনদেনের বিষয়েও তিনি সবাইকে সর্তক করেন।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা রাসেল আহমেদ, হাজী আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান জয়নাল মিয়া, ছাত্রদল নেতা তানজিদ মুন্না প্রমুখ।

এদিকে দুপুর আড়াইটায় সংসদ সদস্য যন্ত্রাইল ইউনিয়নের নবগ্রামের প্রায় দুই কিলোমিটার খানা খন্দ রাস্তা পরিদর্শন করে দ্রুত সংস্কার করার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com