শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

নবাবগঞ্জে ‘হৃদয়ে ৯৫’-এর পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ থেকে:: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ‘কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়’-এর ১৯৯৫ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পারিবারিক মিলনমেলা।

“হৃদয়ে ৯৫” শিরোনামের এই পুনর্মিলনী অনুষ্ঠানটি শনিবার (২৯ আগস্ট) ঢাকার নবাবগঞ্জের সাদাপুরে অবস্থিত ‘ওয়্যান্ড ক্যাফে এন্ড পার্টি সেন্টার’-এ আয়োজন করা হয়।

দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ, কুশল বিনিময় এবং পারস্পরিক আনন্দের মধ্য দিয়ে পুরো দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানে ব্যাচের সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন, যা পুরো আয়োজনকে এক মিলনমেলায় পরিণত করে।

অনুষ্ঠানে ৯৫ ব্যাচের ২ শিক্ষার্থীর এক মেয়ে নাফিজা মেহজাবিন জিপিএ-৫ ও রিসা ইসলাম ৪.৫ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেওয়া হয়। উপহার পাওয়ার অনুভূতি জানতে চাইলে নাফিসা বলেন, আসলাম বাবার সাখে পেলাম উপহার। এ আনন্দ আমার আগামীর পথের দোয়া।

অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা জানান, শৈশবের বন্ধুদের মাঝে ফিরে আসা এবং নিজেদের এই বন্ধন ধরে রাখার জন্যই এ ধরনের মিলনমেলার আয়োজন করা হয়। ভবিষ্যতেও এমন ধারাবাহিকতা বজায় রাখা এবং সামাজিক ও পারস্পরিক সহযোগিতায় ব্যাচ ৯৫ এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল দুপুরের ভোজ, গল্প-আড্ডা ও নানা রকম আনন্দ আয়োজন, বিকালে কফি আড্ডায় ফারুকের কন্ঠের গান সবাইকে মুগ্ধ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com