শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

নতুন লাস্যে ক্যাটরিনা-দিশা

বিনোদন ডেস্ক:: বলিউডের আবেদনময়ী দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও দিশা পাটানি। ফিটনেস ও সৌন্দর্যে দু’জনেই ভক্ত-দর্শকদের আইকন। কিন্তু এর আগে এমন বেশে দেখা যায়নি তাদের। এবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ঝড় তুলেছেন এ দুই অভিনেত্রী।

আইপিএলের সমাপনী অনুষ্ঠানে নেচেছেন ক্যাটরিনা। রিপড জিন্স ও হলুদ ক্রপ টপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উষ্ণতা ছড়িয়েছেন এই আবেদনময়ী। কিন্তু এদিন সব থেকে বেশি নজর কেড়েছে ক্যাটরিনার অ্যাবস। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেছেন তিনি। প্রায়ই ক্যাটরিনা ইনস্টাগ্রামে ওয়ার্কআউট ভিডিও পোস্ট করেন। আর তার ফলাফল নায়িকার টানটান অ্যাবস।

আর ক্যাটের সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে আগুন ধরিয়ে দিয়েছেন আরেক সুন্দরী দিশা পাটানি। ‘বাগি-২’ ছবির সাফল্যের পর জনপ্রিয়তা উচ্চগামী হচ্ছে এই অভিনেত্রীর।

এসবের মধ্যেই কালো মোনোকিনিতে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে উষ্ণতা ছড়িয়েছেন দিশা। ওই পোশাকে তার আওয়ার গ্লাস ফিগার দেখে মুগ্ধ ভক্ত-দর্শকরাও। সূত্র: জিনিউজ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com