মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

দৌলতপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
​দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।

এছাড়াও অনুষ্ঠানে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সাধারণ জনগণের উদ্দেশ্যে ভূমি সেবা সহজীকরণ এবং সম্পূর্ণ দালালমুক্ত ও স্বচ্ছ ভূমি অফিস গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ভূমি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান।

এমপি মহোদয় আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই মেলা ও নতুন উদ্যোগের ফলে সাধারণ মানুষের দোরগোড়ায় সরাসরি ভূমি সেবা পৌঁছে যাবে এবং এতে করে মাঠ পর্যায়ে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি ও হয়রানি চিরতরে অবসান ঘটবে।”

​অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও জনগণকে কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা গ্রহণের অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com