রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দোহার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মাঠে আবুল হাশেম বেপারী

দোহার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মাঠে আবুল হাশেম বেপারী

নিজস্ব প্রতিবেদক॥
একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও তরুণ রাজনীতিক আবুল হাশেম বেপারি। তিনি ছোটবেলা থেকেই খেলাধুলাসহ নানা সামাজিক কর্মকান্ডে সমাজের জন্য নিবেদিত হয়ে কাজ করছেন। ছাত্র জীবনে উদীয়মান এ তরুণ সমাজসেবক হিসেবে নিজের চিন্তাকে চেতনাকে কাজে লাগিয়ে রাজনীতির পাশাপাশি ব্যবসায় মনোযোগী হয়ে পড়েন। ঢাকার দোহারের নিকরা এলাকার বাসিন্দা আবুল হাশেম বেপারী ছাত্র রাজনীতি শেষে যুক্ত হন যুবদলের সাথে।

বর্তমানে তিনি ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসহভাপতি। বিগত ১৭ বছর আওয়ামী র্দুশাসনের বেড়াজালকে ভেদ করেই জনতার কাতারে থেকে দলের কর্মকান্ড পরিচালনা করে দোহারে প্রতিটি নাগরিকের কাছে বেশ পরিচিতি লাভ করেন। দলের নেতাকর্মীদের বিপদে পাশে থেকে কাজ করেছেন নিরলসভাবে।

হাশেম বেপারি শুধু সেখানেই থেমে থাকেননি। দোহারের প্রতিটি গ্রামগঞ্জের সাধারণ মানুষের পাশে থেকে শীতে বর্ষায় ও বিভিন্ন উৎসবে অসহায় পরিবারের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। শীতের সময় কম্বল, ঈদের সময় খাদ্য সামগ্রী এবং শাড়ি লুঙ্গি বিতরণ কওে তিনি দোহারবাসীর প্রতিটি মানুষের কাছে অনেকটা আপনজন হয়েছেন।

আগামী উপজেলা নির্বাচনে তিনি দোহার উপজেলায় প্রার্থী হয়ে জনগনের সেবা করার ব্রত নিয়ে মানুষের কাছে যাাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলের এমন কোনো স্থান নেই যেখানে তার পদচারণা নেই। আবুল হাশেম বেপারি বলেন, তিনি দোহারের প্রতিটি মানুষকে ভালবেসে পাশে থাকতে চান। অসহায় দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীর পাশে থাকতে চান। গ্রামের সাধারণ মানুষের অসুস্থতার সেবায় তিনি জনগণের দোরগোড়ায় কাজ করতে চান।

গত ৫ আগষ্টের পর হতে তিনি দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নানা শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময়সহ বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়েছেন। তার এ ছুটে চলাকে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা অনেকেই ইতিবাচক হিেিসব দেখছে। সুধীজনদের অভিমত প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা রাজনীতি করলে বা জনপ্রতিনিধি হলে এলাকার উন্নয়ন কাজ বেশী হবে। কারণ তাদের অস্বচ্ছলতায় পারিবারিক পিছুটান তাকে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com