শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

দোহারে ৮ বছর বয়সী শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা : রাজমিস্ত্রিকে পুলিশে সোর্পদ

রাজমিস্ত্রিকে ধরে গণপিটুনি দেয়পিুলিশে সোর্পদ করেছে জনতা।

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারা দেশে উত্তাল জনতার ক্ষোভ কাটতে না কাটতেই ঢাকার দোহারে ৮ বছর বয়সী ৩য় শ্রেণীর এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনার পরই বখাটে রাজমিস্ত্রিকে ধরে গণপিটুনি দেয়পিুলিশে সোর্পদ করেছে জনতা।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে দোহারে কুসুমহাটি ইউনিয়নের একটি গ্রামে। ঘটনার পর অসুস্থ্য হয়ে পড়ায় শিশুটি দোহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ ‍ও ভিকটিমের পরিবার জানায়, শুক্রবার দুপুর ১টায় বৃষ্টি শুরু হলে পাশের বাড়ির রাজমিস্ত্রি বিল্লাল হোসেন(৩২) ওই শিশুকে ডেকে গোসল করতে নিয়ে যায়। পরে একটি পুকুর পারে শিশুকে জামা কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় বৃষ্টির কারণে শিশুটির মা তার মেয়েকে খুজতে বাড়ির বাইরে গেলে কান্নার শব্দ পায়। দৌড়ে সে ওই পুকুরের দিকে গেলে বিল্লাল পালিয়ে যায়।

এ ঘটনার পর শিশুটির মামা বিল্লালের বাড়িতে গিয়ে তাঁকে খুঁজলে অপরাধীর বাবা ও ভাই মিলে তাঁকে মারধরের চেষ্টা করে। এসময় চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে বখাটেকে ধরে ফেলে। পরে তারা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। স্থানীয় এক শিক্ষক বলেন, তাৎক্ষণিক পুলিশ না এলে জনরোষে বখাটের মৃত্যু হতে পারতো।

দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জোবাইদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের চেষ্টায় ঘটনায় জড়িত রাজমিস্ত্রিকে আটক করে। এসময় পুলিশ পাহারায় তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৫টায় গণমাধ্যম কর্মীরা পুলিশ ফাঁড়িতে গেলে ভিকটিমের মা বলেন, তাঁর স্বামী প্রবাসে থাকেন। মেয়ের সাথে ওই বখাটে পাশবিক নির্যাতনের চষ্টো করে। এতে সে ভয় পেয়ে আতংকিত হয়ে পড়ে। সে এখন জ্বরে আক্রান্ত। কথা বলতে গেলে আৎকে উঠছে। আল্লার দোহাই লাগে। আপনারা আমার মেয়ের ছবি নিবেন না। বলেই সে নিজেই কান্নায় ভেঙ্গে পড়েন। পরে সংবাদকর্মীরা তাঁকে আশস্ত করলে তিনি স্বাভাবিক হন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক  বলেন, ঘটনার পর পরই ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com