রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

দোহারে মাদক সম্রাট রাকিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক॥ বহু আলোচিত চুরি, ডাকাতি, খুন, সত্রাস, চাঁদাবাজি, মাদক সেবন ও বিক্রেতা, মাদক সম্রাট নামে পরিচিত রাকিব দেওয়ান (৩২) কে ৫৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তর করেছে দোহার থানা পুলিশ।

৩০ জানুয়ারী মঙ্গলবার বিকেলে কুসুমহাটি ইউনিয়নের চর কুশাই গ্রাম থেকে রাকিব দেওয়ানকে দোহার উপজেলার চর মাহমুদ পুর ফাঁড়ীর চৌকস পুলিশ অফিসার এস আই জাহিদ ও এএসআই হারুন এর নেতৃত্বে ৫৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

সূত্র জানায়, গোপন সূত্রের খবরে নিশ্চিত হয়ে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বড় বাস্তা গ্রামের পান্নু দেওয়ানের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, রাকিব ইউনিয়নের একজন শিষ্য মাদক কারবারি এর আগেও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছিল।

এলাকা সূত্রে আরো জানা যায় শিষ্য মাদক বিক্রেতা জাহাঙ্গীর হোসেন প্রেপ্তার হওয়ার পর তার দায়িত্ব পালন করে আসছিলো।
এছাড়াও বিভিন্ন অনৈতিক কর্মকান্ড, ছিনতাইসহ ইউনিয়নের বিভিন্ন ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল। কেউ কিছু বললে তার উপর নেমে আসে নির্যাতন , প্রানের বয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। রাকিবের গ্রেপ্তারের খবর এলাকায় জানাজানি হওয়ার পর এলাকাবাসী আনন্দ উল্যাস করে।

এ বিষয়ে চর মাহমুদ পুর ফাঁড়ী ইনচার্জ এস আই জাহিদ জানান  মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com