মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

দোহারে ইফতার সামগ্রী বিতরণ

দোহারে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার দোহারে টিসিএল এগ্রো নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধর তানভীর আহমেদের ব্যক্তিগত উদ্যোগে ২ হাজার অসহায় পরিবার পেলেন ইফতার সামগ্রী। সোমবার বিকেল সাড়ে তিনটায় দোহার উপজেলার বানাঘাটা মাহি মোল্লার বাড়ির চত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সুতারপাড়া ইউনিয়নের বিভিন্নগ্রোমের বাসিন্দারা ইফতারের এ উপহার সামগ্রী গ্রহণ করেন।

তানভীর আহমেদ ওরফে সানু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক।

ইফতার সামগ্রী বিতরণের প্রারম্ভে সংক্ষিপ্ত বক্তব্যে আশফাক বলেন, রোজার ফজিলত ও ঈদের আনন্দ ভাগ করে নিতে বিত্তশালীদের উচিত গ্রামের দারিদ্র মানুষের পাশে দাড়ানো। টিসিএল এগ্রো সেই কাজটি করছে। আপনাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারাও এ ধরনের জনকল্যাণমূলক কাজে অগ্রসর হোন। এতে সমাজের অসহায় ও অস্বচ্ছল পরিবার গুলো উপকৃত হবে।
এসময় সানু মোল্লা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রোজায় আমার এলাকার সাধারণ মানুষের পাশে থেকে তাঁদে মুখে হাসি ফুটাতে চাই। দোহার উপজেলার সুতারপাড়া এলাকার মানুষের পাশে থেকে আমি কাজ করতে চাই ।

দোহারে ইফতার সামগ্রী বিতরণ

যদি আল্লাহ তৌফিক দেন তাহলে সারা দোহারের মানুষের পাশে থেকে কাজ করা ইচ্ছা আমার আছে। কোনো রাজনৈতিক অভিপ্রায় নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বেপারী, সানু মোল্লার বড় ভাই সালাহউদ্দিন মোল্লা, ঢাকা জেলা যুবদল নেতা হাশেম বেপারি প্রমুখ।

এদিকে একই দিন সন্ধ্যায় জয়পাড়া পাইলট স্কুল মাঠে দোহার উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com