সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: অবশেষে মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিলেন দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তা মাইদুল ইসলাম। এসময় তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে র্যাব পুলিশ আনসার বাহিনীর যৌথ অভিযানে অংশ নেয়।
দোহার থানা পুলিশ জানায়, দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তার নেতৃত্বে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের আস্তানায় হানা দেয় যৌথ বাহিনী। এসময় দোহারের লক্ষ্মীপ্রসাদ এলাকায় শীর্ষ মাদক কারবারি সাগর মন্ডলের বাড়িতে তল্লাশি করে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এরপর দোহারের মুকসেদপুর ফুলতলা হতে রিপন হোসেন (২৮) ও মো. সাইদ (২৫)কে আটক করে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাস করে সাজা প্রদান করা হয়। এছাড়া গৈরাগঞ্জ থেকে রাশেদ (৪৫)কে আটক করা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে যদি মাদকবিরোধী অভিযান করা না হয় তবে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। এটাকে ধারাবাহিক করতে চাই।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সমন্বয়ে অভিযানে তিনজনকে আটক করে সাজা দেয়া হয়েছে। এ অভিযান অভ্যাহত থাকবে। মাদকের ভয়াল থাবাকে প্রতিরোধে সবাইকে সহযোগিতার আহবান জানাই।