রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : ঢাকার দোহারে মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, ৫২ এর ভাষা আন্দোলন সূত্র ধরে পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য নেত্বেতে আমরা পেয়েছি আজকের এই বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খানসহ জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।