রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

দোহারের মানুষের জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেবা করছি—আলমগীর হোসেন

সাদের হোসেন বুলু: দোহারের সাধারণ মানুষের জন্য সকাল হতে গভীর রাত পর্যন্ত সেবা করছি। আমি সকলের সহযোগিতা পেলে সর্বদাই তাদের পাশে থেকে কাজ করবো। দুই বারের নির্বাচিত দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন একুশের কণ্ঠের সাথে একান্ত সাক্ষাতকারে এ কথা বলেন।

দীর্ঘদিন যাবত দোহারের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যার ফলে সকল শ্রেণি পেশার মানুষের কাছে তিনি খুবই জনপ্রিয় একজন জনপ্রতিনিধি। করোনার মহামারীতে রাতদিন পরিশ্রম করেছেন। পায়ে হেটে ত্রাণ পৌঁছে দিয়েছেন হতদরিদ্র মানুষের দুঁয়ারে।

খোঁজ নিয়ে জানা যায়, মো. আলমগীর হোসেন ১৯৬২ সালের ৬ মার্চ উপজেলার সুতারপাড়া এলাকায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এছাড়া ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ব বিভাগে অনার্সসহ বিএসসি ও ১৯৮৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি বেক্সিমকো মিডিয়া লিমিটেডের পরিচালক। দোহার ও নবাবগঞ্জে সাংবাদিক বান্ধব জনপ্রতিনিধি হিসেবেও ব্যাপক পরিচিত একজন মানুষ।

আলমগীর হোসেন দোহার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই বিভিন্ন সেবা মূলক কাজ করে যাচ্ছেন। দোহার উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ, যুব লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সকল সময় তাকে কাছে পায় এমনটাই জানান ঢাকা জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন। তিনি বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সাথে রয়েছে দোহারের মাটির সম্পর্ক।

অপরদিকে দোহার উত্তর জয়পাড়া গ্রামের গৃহবধু আসমা আক্তার বলেন, আমরা যে কোন প্রয়োজনে উপজেলা চেয়াম্যানের সহযোগীতা পাই। আগামী দিনে আবারও তাকে ভোট দিব। দোহার উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা একুশের কণ্ঠকে বলেন, দোহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন আমাদের সংগঠনকে গতিশীল করতে রাত দিন কাজ করে যাচ্ছেন। তার প্রতি দলের নেতাকর্মীরা খুবই সন্তুষ্ট।

এছাড়া দোহার ও নবাবগঞ্জের মাননীয় সাংসদ প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে আমাদের এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। বাস্তবায়নেও আলমগীর হোসেন নিবেদিত প্রাণ।অপরদিকে উপজেলা নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে শুরু হয়েছে। সেই দিক থেকে আলমগীর হোসেনের কর্মী সমর্থকগণ ও পিছিয়ে নেই। এছাড়া হাট-বাজার, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে নির্বাচনকে সামনে রেখে নানা আলোচনা সমালোচনা।

আগামী উপজেলা নির্বাচন ও দোহারের উন্নয়ন সম্পর্কে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন একুশের কন্ঠ পত্রিকাকে বলেন, দোহার ও নবাবগঞ্জের মাননীয় সাংসদ প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এছাড়া বেশ কিছু বৃহত্তম মেগাপ্রকল্পের কাজও চলছে।

মাননীয় এমপি সালমান ফজলুর রহমানের পাশে থেকে তার সহযোগীতায় এই এলাকার জনগনের সেবা করতে চাই। আশা করি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে পূণরায় উপজেলা চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করে জনগন এই এলাকার উন্নয়ন কর্মকান্ডে অংশ নেওয়ার সুযোগ করে দিবেন।

তিনি আরো বলেন বর্তমান সরকারে সময়ে মাননীয় সাংসদ প্রধানমন্ত্রীর শিল্প ও বিণিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি মহোদয়ের উদ্যোগে উপজেলা পরিষদের তত্বাবধায়নে বিভিন্ন সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন, বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, উপজেলা ও ইউনিয়নের সড়ক প্রশস্তকরন ও শক্তিশালীকরণ, মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস, মুক্তিযোদ্ধার ্্ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ বিষয়ক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উন্নয়ন হয়েছে। তিনি বলেন, আগামীতে জনগন সুযোগ করে দিলে প্রধানমন্ত্রীর শিল্প ও বিণিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি মহোদয়ের সহযোগীতায় দোহারবাসীকে একটি আধুনিক দোহার উপজেলা উপহার দেওয়ার চেষ্টা চেষ্টা করবো ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com