রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

দোহারের কার্তিকপুরে ‘কেক সিটি’ বেকারি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের কার্তিকপুর বাজারে নতুন ফাস্টফুড প্রতিষ্ঠান ‘কেক সিটি বেকারি অ্যান্ড পেস্ট্রি শপ’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কার্তিকপুর পূর্ব বাজারের সাঈদ মার্কেটে, সাঈদ মিয়ার ভবনের আন্তঃজেলা আঞ্চলিক সড়ক সংলগ্ন প্রধান সড়কের পাশে এই প্রতিষ্ঠানের উদ্বোধন হয়।

ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান পান্নু। এসময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে কার্তিকপুর বাজারে মানসম্মত কোনো ফাস্টফুড ও বেকারির দোকান ছিল না। ‘কেক সিটি’ চালু হওয়ায় এখন থেকে এলাকার মানুষ রুচিসম্মত খাবার হাতের কাছেই পাবে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবুল মোল্লা বলেন, “আমি এতদিন ঢাকা শহরে মানুষের সেবা ও তাদের পছন্দের রুচিসম্মত খাবার পরিবেশন করেছি। আজ থেকে আমার নিজ এলাকা দোহারসহ কার্তিকপুরের পশ্চিম এলাকা ও পাশ্ববর্তী ইউনিয়নের মানুষের জন্য হোম ডেলিভারিসহ পছন্দের খাবার পরিবেশন করার ইচ্ছে নিয়ে এই উদ্যোগ।”

তিনি আরও জানান, বিবাহ বার্ষিকী, জন্মদিনসহ বিভিন্ন দিবসের জন্য ৩০ মিনিটে যে কোন কেক ডেলিভারি এবং অর্ডার নেওয়া হয়।

উদ্বোধনের দিন থেকেই দোকানের শোকেসে ছিল চিকেন প্যাটিস, ক্রোয়েসাঁ, হট ডগ বান, সুইস রোল, বিভিন্ন ধরনের কেক ও পেস্ট্রি সহ টাটকা বেকারি আইটেম।

উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com