শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

দেশ ছেড়েছেন শেখ হাসিনা

টানা ১৫ বছর ৬ মাস ক্ষমতায় থাকার পর অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক ভাবে পতন ঘটলো শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ সরকারের। টানা ১৫ বছর ৬ মাস ক্ষমতায় থাকার পর অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক ভাবে পতন ঘটলো শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ সরকারের।

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহেনাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে। তবে তিনি কোথায় গেছেন সে সম্পর্কে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com