রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দেশে হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি

অনলাইন ডেস্ক ।।
অভিভাবক ঐক্য ফোরাম সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ানোর দাবি জানানো হয়।

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা আরো বাড়ার শঙ্কায় তিন দিনের জন্য সারাদেশে হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে আগামী রবিবার খুলতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।

শুক্রবার (১৯ এপ্রিল) তবে হিট অ্যালার্টের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

এতে বলা হয়, ‌‘দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। তাই দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা আগামী ৭ দিনের জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com