রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সোমবার (২২ এপ্রিল) দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। এদিন রাত ৯টায় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপদাহ। এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জনজীবনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে স্বস্তি বজায় রাখতে।’

উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল রবিবার ১৫ হাজার ৬৬৬ মেগাওয়াট। বর্তমানে বাংলাদেশে সরকারি-বেসরকারি মিলিয়ে ২৫ হাজার ৪৯১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com