বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

দুদকের মামলায় সম্রাটের চার্জ শুনানি ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বুধবার (১ মার্চ) ঢাকার বিশেষ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেনের আদালত এই তারিখ ঠিক করেন।

এদিন মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিলো। কিন্তু এদিন সংশ্লিষ্ট আদালতের বিচারক বদলি হয়ে যাওয়ায় ভারপ্রাপ্ত বিচারক পরবর্তী শুনানির এ তারিখ ধার্য করেন।

এদিন আদালতে হাজিরা দেন সস্রাট।

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com