শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টাস ॥ বাংলাদেশ টেনিস ফেডারেশন (বিটিএফ) আয়োজিত দুই দিনব্যাপী ‘বিটিএফ অফিশিয়েটিং স্কুল কর্মশালা বৃহস্পতিবার ১৫ অক্টোবর ঢাকার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। দেশের টেনিস অফিশিয়েটিংয়ের মানোনয়ন, দক্ষতা বৃদ্ধি এবং যোগ্য টেনিস কর্মকর্তা তৈরির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় মোট ২৫ জন অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) হোয়াইট ব্যাজধারী স্বীকৃত রেফারি জয় মুখার্জি। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের টেনিস অফিশিয়েটিং-সংক্রান্ত জ্ঞান, নিয়মকানুন এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। টেনিস প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে পরিচালনা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রে দক্ষ অফিশিয়ালদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ টেনিস ফেডারেশন দেশের টেনিস অঙ্গনে দক্ষ ও যোগ্য অফিশিয়াল তৈরির জন্য এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে।

কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ ধরনের প্রশিক্ষণমূলক উদ্যোগের মাধ্যমে দেশের টেনিস অফিশিয়েটংয়ের মান আরও উন্নত হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের টেনিস প্রতিযোগিতা পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।