রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

দীপিকার বিরুদ্ধে অর্থের বিনিময়ে আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ

বিনোদন ডেস্ক::

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি।

গত জানুয়ারিতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন। কিন্তু কিছু ব্যক্তি শিক্ষার্থীদের উপর আচমকা হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে করেন বলিউড, টলিউডের অনেক তারকা অভিনয়শিল্পী। হামলার প্রতিবাদে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসের (র) সাবেক কর্মকর্তা এন কে সুদ দাবি করেছেন, ভারতে নাগরিক আইন সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য লন্ডনে অর্থ দিয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ ব্যবসায়ী অনীল মুসারাত। তার আদেশেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদে অংশ নিয়েছিলেন দীপিকা। এজন্য পাঁচ কোটি রুপি নিয়েছিলেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, এ বিষয়ে নাকি তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এর আগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বৈজয়ন্ত জয় পান্ডা মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানান, বলিউডের কয়েকজন তারকার সঙ্গে পাকিস্তানি নাগরিক ও ব্যবসায়ীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এছাড়া এই তারকাদের সঙ্গে পাকিস্তানি সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগাযোগ আছে বলেও দাবি করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com