শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক::

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ঢাকা মেডিকেল কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৯ মার্চ) এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, ‘কলেজে যারা ছাত্র এমবিবিএস করছে তাদের জন্য ৩১ মার্চ পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কলেজের সব অফিস খোলা থাকবে। তবে যারা চিকিৎসায় নিয়োজিত তাদের জন্য খোলা।

এর আগে সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এক জরুরি বৈঠকে বসেন। দীর্ঘ দেড় ঘণ্টা বৈঠকে করোনা ভাইরাস নিয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com