শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখা সভাপতি মো. সালাউদ্দিন আহমেদের পিতা শেখ ছাহু মাদবর ইন্তেকাল করেছেন “ ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন”।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণিজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। বৃহস্পতিবার রাতে দলীয় প্যাডে এক বার্তায় তা প্রকাশ করা হয়।
মরহুমের বাড়ি ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের সিংহড়া গ্রামে। এলাকায় একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন। বিভিন্ন উন্নয়নমূলক কাজে অসংখ্য সুনাম রয়েছে। জীবনের প্রতিটি সময়ে মানুষের কল্যাণে কাজ করেছেন।
জানা গেছে, শেখ ছাহু মাদবর প্রায় একমাস পূর্বে ব্রেইন স্ট্রোক করার পর অপারেশন করা হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার রাতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।