শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ডেমরায় ৪ কেজি গাঁজাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক : ডেমরায় গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ ।
রাজধানীর ডেমরা থেকে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জের কালিয়াকৈরের স্বপনের ছেলে সজিব (২৫) ও কিশোরগঞ্জের কালিয়াকৈরের দুলালের ছেলে আরমাদ (২৭) । এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয় ।
সোমবার (৮ জুলাই) সকাল ৮টায় ডেমরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
ডেমরা থানার ট্রাফিক বিভাগের এসি মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের নেতৃত্বে টিআই মৃদুল কুৃমার কুমার পাল, সার্জেন্ট রমজান মুন্সি, সার্জেন্ট আরেফিন, সার্জেন্ট সুমনের নেতৃত্বে ডেমরা থানাধীন ডেমরা-২ পয়েন্টে চেকপোষ্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহভাজন একজন মোটরসাইকেল আরোহীকে গাড়ি চেকিং-এর জন্য সিগন্যাল দিলে পালানোর চেষ্টা করে । পরবর্তীতে তাদের দুজনকে একটি মোটরসাইকেলসহ ধাওয়া করে আটক করা হয় । আটকের পর তাদের শরীরে পেঁচানো অবস্থায় আনুমানিক চার কেজি গাঁজা পাওয়া যায় ।