শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ডিবি কার্যালয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক

ডিবি হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক
অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হওয়ার পর এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। গতকাল রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ।
আজ তাদের আদালতে তোলা হবে । তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে । তবে ঠিক কখন তাদের আদালতে তোলা হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত করেননি ।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছিলেন, আমরা বিভিন্ন থানা ও বন্দরে যে মেসেজ দিয়েছিলাম, সেই মেসেজের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় ।
রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন । এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয় ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com