শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৫ জনের ।
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে ।
সোমবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে ।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেথিকান্দা স্টেশনের স্টেশনমাস্টার আশরাত আলী ।
তিনি জানান, ভোরে মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে ।
নরসিংদী রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম এসব তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই । পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি ।’
নিহত পাঁচজনের সবাই পুরুষ । তবে কারও নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো. শহিদুল্লা জানিয়েছেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান ।’