বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

টি-২০তে অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

মুজিবুর রহমান বাবু : অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছাড়লো টাইগাররা। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে টাইগাররা এ এক ঐতিহাসিক টি-২০ সিরিজ জয়। টাইগারদের কাছে অস্ট্রেলিয়া দল পাত্তাই পেলো না। আজ সোমবার ঝকঝকে রোদ ছিল। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে শেষ ম্যাচে টস জিতেছেন বাংলাদেশে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং ব্যাটিংয়ে সিন্ধান্ত নেয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে ঠিক সময়ে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। হোয়াইটওয়াশ করার সম্ভাবনাও শেষ হয়ে গেছে গত চতুর্থ ম্যাচটি। তবে অস্ট্রেলিয়াকে বাগে পেয়ে ৫-১ ব্যবধানে হারিয়েছে টাইগাররা। তবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়াকে হারালো। এবার অস্ট্রেলিয়া খেলেছে ১৩.৪ ওভার। টাইগাররা জয় পায় ৬০ রানে। টি২০-তে এটি দ্বিতীয় সেরা ব্যবধানে জয় টাইগারদের।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের এমনভাবে শুরু থেকেই ঝেঁকে ধরেন সাকিব, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, মোহাম্মদ সাইফুদ্দিন ও নাসুম আহমেদ এদের দুর্দান্ত বোলিংয়ে ৬২ রানেই অলআউট করে দেয়।অস্ট্রেলিয়াকে ছুড়ে দেয়া টার্গেট ১২৩ রান তুলতে ব্যর্থ হন। সবকটি উইকেট হারিয়ে ৬২ রান করে পঞ্চম ও শেষ টি২০তে। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের। এ এক অন্য রকম জয় দেখার মতো জয়।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২৩ রানে। বাংলাদেশের ৭ উইকেটে ১৩১ রানের জবাবে অস্ট্রেলিয়া ১০৮ রানে শেষ হয়ে যায়। ম্যাচের সেরা হন নাসুম আহমেদ। চার ওভার বল করে ১৯ রান দিয়ে চার উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জেতে ৫ উইকেটে। অস্ট্রেলিয়ার ৭ উইকেটে ১২১ রান আট বল বাকি থাকতে তুলে নেয় বাংলদেশ। ৩৭ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা আফিফ হোসেন।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে জেতে। টাইগাররা ৯ উইকেটে ১২৭ রানের জবাবে অস্ট্রেলিয়া ১১৭ রানের বেশি করতে পারেনি। ৫২ রান করে ম্যাচের সেরা বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম তিন ম্যাচে জেতায় সিরিজ এমনিতেই বাংলাদেশের পকেটে চলে গিয়েছে। বাকি দুটি ম্যাচ ছিল অন্ট্রেলিয়ার কাছে আত্মসম্মান রক্ষার লড়াই। চতুর্থ ম্যাচে জিতে বাংলাদেশের কাছে চুনকাম হওয়ার লজ্জা থেকে বেঁচে গেল অস্ট্রেলিয়া। টি২০ সিরিজে এই প্রথম অসি-বধ! বাংলাদেশের ক্রিকেট সাফল্যের আরও কিছু মাইলস্টোন

বিশে^র একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি২০ ম্যাচে ১০০ উইকেট ও ১০০০ রানের বিরল কীর্তি গড়েন সাকিব আল হাসান। আর সেই ম্যাচে নিজেদের সর্বনি¤œ ৬২ রানেই গুটিয়ে যায় অসিরা। ফলে ৬০ রানের বিশাল জয়ে ৫ ম্যাচের টি২০ সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। এমন লজ্জা তারা আগে কখনও পায়নি। অথচ চতুর্থ ম্যাচে দারুণ এক জয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ ম্যাচও জেতার আশায় ছিল অসিরা। সেখানে এমন শোচনীয় পরাজয় বরণ করতে হলো তাদের। এটি টি২০-তে বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বাধিক ব্যবধানের জয়।

সোমবার রাতে আগে ব্যাট করে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ। জবাবে অসিরা ১৩.৪ ওভারে মাত্র ৬২ রানেই গুটিয়ে যায়। শেষ ২৯ বলে মাত্র ১৪ রানেই তারা ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশী বোলারদের দাপটে। ৯ রানে সাকিব মাত্র ৯ রানে ৪টি ও সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া ডানহাতি পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ১২ রানে ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেন অস্ট্রেলিয়ার ইনিংস।

কিন্তু ৪ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়ে দারুণ সমালোচিত হলেও টিকে যান সৌম্য সরকার। তবে তিনি এদিনও সুযোগটা কাজে লাগাতে পারেননি। ওপেনিং থেকে সরিয়ে চারে নামানো হয়েছে তাকে, কিন্তু ১৮ বলে ১ চার ও ১ ছয়ে ১৬ রান করেই সাজঘরে ফিরেছেন। চলতি সিরিজে এটিই তার সেরা ব্যাটিং নৈপুণ্য। শুরুটা এদিন নাইম শেখের সঙ্গে করেছেন শেখ মাহেদি হাসান। ঘরোয়া আসরে প্রয়োজনে তিনি অনেকবারই ওপেনিং করেছেন, এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটেও সুযোগটা পেলেন।

তবে সেই সুযোগ কাজে লাগিয়ে খুব বড় ইনিংস খেলতে পারেননি মাহেদি। কিন্তু উড়ন্ত সূচনা দিয়েছেন বাংলাদেশ দলকে। নাইমের সঙ্গে তার ৪২ রানের ওপেনিং জুটি গড়ে ওঠে মাত্র ২৭ বলে। ১২ বলে ২ চারে ১৩ রান করতেই মাহেদি সাজঘরে ফিরে গেছেন এ্যাশটন টার্নারের অফস্পিনে। আর দুর্ধর্ষ নাইম কিছুটা আগ্রাসী হয়ে ব্যাট চালালেও পরে কিছুটা সতর্ক হয়েছেন। ইনিংসের নবম ওভারে তিনি ড্যানিয়েল ক্রিস্টিয়ানের শিকার হন ২৩ বলে ১ চার, ১ ছক্কায় ২৩ রান করে।

এদিন পাওয়ার প্লে’র ৬ ওভারে চলতি সিরিজে নিজেদের সর্বোচ্চ ৪৬ রান তোলে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে। কিন্তু মাহেদি ও নাইম বিদায় নেয়ার পর থেকে রানের গতি কমতে শুরু করে এবং দ্রুত কিছু উইকেটও হারায় বাংলাদেশ। সাকিব ২০ বলে ১১ করে এডাম জাম্পার লেগস্পিনে সাজঘরে ফেরার পর অবশ্য অধিনায়ক মাহমুদুল্লাহ ও সৌম্য চতুর্থ উইকেটে ২১ বলে ২৪ রানও করেন।

এদিন সৌম্য আগের ৪ ম্যাচের চেয়ে কিছুটা ভাল খেললেও ইনিংস বড় করতে পারেননি। মাহমুদুল্লাহ ১৪ বলে ১ ছক্কায় ১৯ রানে সাজঘরে ফিরে যান। ১৪.৫ ওভারে ৫ উইকেটে ৯৬ রান থেকে আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। পরের ৩১ বল থেকে মাত্র ২৬ রান এসেছে, বাংলাদেশ উইকেট হারিয়েছে আরও ৪টি। নাথান এলিস ১৬ রানে ও ক্রিস্টিয়ান ১৭ রানে ২টি করে উইকেট নেন।

ওপেনিংয়ে নেমে আগের ম্যাচে ঝড় তোলা ক্রিস্টিয়ান ৩ বলে ৩ রান করতেই বোল্ড হয়ে যান নাসুম আহমেদের বাঁহাতি স্পিনে। শুরুর সেই ধাক্কা তারা কাটিয়ে উঠতে পারেনি মাহেদি-নাসুম, সাকিব ও সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ের মুখে। দলীয় ১৭ রানে অন্যতম ভরসা মিচেল মার্শ (৯ বলে ৪) নাসুমের বলে, দলীয় ৩৮ রানে অধিনায়ক ম্যাথু ওয়েড (২২ বলে ২২) সাকিবের বলে এবং ৪৮ রানের সময় বেন ম্যাকডারমট ১৬ বলে ১ ছক্কায় ১৭ রান করে মাহমুদুল্লাহর বলে সাজঘরে ফিরলে আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি বাংলাদেশী বোলারদের সামনে।

পরবর্তী ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছে অসিরা। এ্যালেক্স ক্যারি ৩, ময়সেস হেনরিকস ৩, এ্যাশটন টার্নার ১, এ্যাশটন এ্যাগার ২, এলিস ১ ও জাম্পা ৪ রানে সাজঘরে ফিরেছেন। এই ধ্বংসের মূলে ছিলেন সাকিব। আগের ম্যাজে ৪ ওভারে ৫০ রান দিয়েছিলেন এবং ক্রিস্টিয়ান তার এক ওভারে ৫ ছক্কায় ৩০ রান তুলে নেন। এটি ছিল সাকিবের টি২০ ক্যারিয়ারে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড। পরে মাহমুদুল্লাহ জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন বোলার সাকিব যেকোন দিন দুর্দান্ত বোলিং করবেন। মাত্র ৪৮ ঘণ্টার মাথায় সাকিব সেটিই করে দেখিয়েছেন।

শর্ট কাভারে টার্নারকে মাহমুদুল্লাহরই ক্যাচে পরিণত করে বিরল এক রেকর্ডের মালিক হয়ে যান সাকিব। ক্যারিয়ারের ৮৪তম টি২০ ম্যাচে বিশে^র একমাত্র স্পিনার হিসেবে এবং আন্তর্জাতিক টি২০-তে দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেট ছুঁয়ে ফেলেন তিনি। এর ফলে আন্তর্জাতিক টি২০-তে বিশে^র একমাত্র অলরাউন্ডার হিসেবে ব্যাট হাতে ১ হাজার রান ও বল হাতে ১০০ উইকেটের বিরল বিশ^রেকর্ড গড়ে ফেলেন।

এদিন ৩.৪ ওভারে ১ মেডেনে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব। ৮৪ ম্যাচে সাকিবের রান ১৭১৮ এবং উইকেট এখন ১০২টি। দুই ক্ষেত্রেই বাংলাদেশের সেরা তিনি। তার ওপরে আছেন শুধু শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা ১০৭ উইকেট নিয়ে। তিনিও সাকিবের সমান ৮৪ টি২০ খেলেছেন। আর সিরিজে প্রথম সুযোগ পেয়েই বাজিমাত করা সাইফউদ্দিন ৩ ওভারে ১২ রান দিয়ে নেন ৩ উইকেট।

মুস্তাফিজুর রহমান মাত্র ১ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন, ৩ রান দিয়েছেন তিনি। আর নাসুম ২ ওভারে ৮ রান দিয়ে নেন ২ উইকেট। ৩৮ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার ইনিংস মাত্র ৬২ রানে গুটিয়ে যায়। এটি টি২০ ক্রিকেটে তাদের সর্বনি¤œ সংগ্রহ। ২০০৫ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ১৪.৩ ওভারে মাত্র ৭৯ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ানরা নানা শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশ সফরে আসে তারা। সিরিজ হারটা না হয়, মানা গেল। কিন্তু শেষ ম্যাচে যা হলো, সেটা কী করে মানবে পরাক্রমশালী দলটি?
নিজেদের ইতিহাসে কখনও এমন লজ্জায় পড়েনি অস্ট্রেলিয়া। টি-২০তে এর আগে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ৭৯। এবার বাংলাদেশে এসে ৬২ রানে অলআউট হলো ক্যাঙ্গারুরা। সিরিজ তো হেরেছিল আগেই, শেষটায় লজ্জায় লাল হলো ম্যাথু ওয়েডের দল।

বাংলাদেশ ইনিংস- ১২২/৮; ২০ ওভার (নাইম ২৩, মাহমুদুল্লাহ ১৯, সৌম্য ১৬, মাহেদি ১৩; এলিস ২/১৬, ক্রিস্টিয়ান ২/১৭)।

অস্ট্রেলিয়া ইনিংস- ৬২/১০; ১৩.৪ ওভার (ওয়েড ২২, ম্যাকডারমট ১৭; সাকিব ৪/৯, সাইফউদ্দিন ৩/১২, নাসুম ২/৮)।

ফল : বাংলাদেশ ৬০ রানে জয়ী।
ম্যাচসেরা : সাকিব আল হাসান।
সিরিজসেরা : সাকিব আল হাসান (বাংলাদেশ)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com