শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ৬ উপজেলার বন্যা কবলিত এলাকার ৩ টি উপজেলার ৭২ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে । এতে ছাত্রছাত্রীসহ অভিভাবকরা চরম হতাশায় মধ্যে রয়েছেন শিক্ষাকার্যক্রম নিয়ে। বন্যার পানি চলে গেলে দ্রুতই শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
টাঙ্গাইল প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় ১২ টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা বন্যা কবলিত । এর মধ্যে ৩টি উপজেলায় ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কক্ষে ও প্রতিষ্ঠানের অঙিনায় পানি থাকায় পাঠদানের কার্যক্রম বন্ধ রয়েছে ।
জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর উপজেলায় ২৬টি, ভুয়াপুর উপজেলায় ১৪টি । এছাড়াও সদর উপজেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১১টি, বাসাইল উপজেলায় ৪টি, ভুঞাপুর উপজেলায় ৮টি ও কালিহাতী উপজেলায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ।
ভুয়াপুর উপজেলার চরভদ্রশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, আমাদের স্কুলের রুমের ভিতর পানি উঠেছে । তাই স্যার আমাদের স্কুলে যাইতে বারন করেছে। স্যার বলেছে- রুমের পানি শুকাইলে ক্লাশ শুরু করবে ।
ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহা আলম আকন্দ শাফলা জানান, ভুয়াপুরের গাবসারা ইউনিয়ন অংশ যমুনা নদী ঘেঁষা । এটি প্রায় পুরো অংশই বন্যার পানিতে তলিয়ে রয়েছে । এর মধ্যে এ ইউনিয়নে সরকারি বেসরকারি এবং এমনি কি ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে পানি রয়েছে । তাই সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও নাই পাঠদানের কোনো ব্যবস্থা ।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক জানান, সরকারি প্রাথমিক কার্যক্রম চলছে । তবে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে । বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে ।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এ এম জহিরুল হায়াত জানিয়েছেন, বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই পাঠদান শুরু করা হবে ।