রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

রোববার দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলার জাড়গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি এমদাদুল হক শেখ।

ওসি আরো জানান, রাত দেড়টার দিকে জাড়গ্রামে গোলাগুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে সেখানে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। তার পাশ থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, কেজি খানেক গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল ও ৬ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরুর পর ঝিনাইদহে এ নিয়ে মোট চারজন নিহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com