মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২ মাদক ব্যবসায়ীসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ২৪ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ৭ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। এসময় বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।