শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ছুটি ঘোষণা ৫৮ উপজেলায় : উপজেলা নির্বাচন

আগামী ৫ জুন চতুর্থ ধাপে দেশের ৫৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । এ উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন (৫ জুন) নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ।

সোমবার (২৭ মে) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী এ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় ।

এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ৫৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৫ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো ।

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হবে । এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ ছিল ১২ মে ।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে । প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৯ মে । প্রতীক বরাদ্দ দেয়া হয় ২০ মে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com