রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

চলে গেছেন গানের সুরকার সেলিম আশরাফ

বিনোদন ডেস্ক::

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ অনেক শ্রোতাপ্রিয় অনেক গানের সুরকার সেলিম আশরাফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার দিবাগত রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে আলম আরা মিনু বিষয়টি জানিয়ে লিখেছেন, অদির বাবা, বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী।

চার বছর ধরে অসুস্থ্য ছিলেন সেলিম আশরাফ। তাকে সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি গুরুতর অবস্থায় রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন তিনি। এ জন্য প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান। ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র করে দেন শেখ হাসিনা। সম্প্রতি সেলিম আশরাফের চিকিৎসার জন্য পাঁচ হাজার ডলার সহায়তা করেন এন্ড্রু কিশোর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com