শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

ঘূর্ণিঝড়ে স্থগিত হওয়া ২০ উপজেলার ভোট রবিবার

শুক্রবার মধ্যরাতে এসব উপজেলায় নির্বাচনি প্রচারকাজ শেষ হয়েছে

​​​​​​​নিজস্ব প্রতিবেদক:: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২০টি উপজেলায় ভোটগ্রহণ স্থগিত হয়। এসব উপজেলায় রবিবার ভোটগ্রহণ হবে। নিয়ম অনুযায়ী শুক্রবার মধ্যরাতে এসব উপজেলায় নির্বাচনি প্রচারকাজ শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, রবিবার (৯ জুন) সকাল ৮টায় ২০ উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করার বিধান রয়েছে আইনে। সেই হিসাবে শুক্রবার রাত ১২টায় সব ধরনের প্রচার বন্ধ করা হয়েছে।

যেসব উপজেলায় ভোটগ্রহণ রবিবার

বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা।

ইসির ঘোষণা অনুযায়ী চার ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কয়েকটি উপজেলায় এখনো মেয়াদপূর্তি না হওয়ায় ভোট হবে আগামী বছর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com