শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ ঈদের আগে শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশের মফস্বল এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ ঈদের এক সপ্তাহ আগে শেষ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে বনানীর বিআরটিএ’র সদর কার্যালয়ে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সড়ক পথে যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ নির্দেশনা দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শুধু যানজট আর দুর্ঘটনা এইটাই মূল সমালোচনা। এবারও আমার মনে হয় বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইওয়েতে কোন অসুবিধা নেই, মফস্বলে কিছু সমস্যা হয়েছে। সাত দিন আগে সংস্কার কাজ শেষ করতে হবে। এটা আবশ্যক। পশুর হাটের ব্যাপারে, পশুবাহী গাড়ির ব্যাপারে বাড়তি মনোযোগ দিতে হবে। ঈদুল আযহায় এটা দরকার পড়ে।’

গাজীপুরে এখন আর বিআরটি প্রজেক্টের জন্য সমস্যা সৃষ্টি করে না জানিয়ে তিনি বলেন, ‘এরমধ্যে সাতটা ফ্লাইওভার উম্মুক্ত করে দিয়েছি। যান চলাচল স্বাভাবিক। সমস্যা হয় গার্মেন্টস শ্রমিকরা ঘরমুখী হলে। চন্দ্রাতে সমস্যাটা বেশি হয়। যানবাহন প্রয়োজনের তুলনায় কম থাকে। হাজার হাজার শ্রমিক রাস্তায় হাটে। এই বিষয়টার ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দিতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com