শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

গোপনে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা?

বিনোদন ডেস্ক:: নিজের সম্পর্ক নিয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে প্রকাশ্যে কথা বলতে খুব একটা দেখা যায় না। তার কথা হলো, যখন তার আঙুলে কেউ আংটি দেখতে পাবেন তখনই সবাই জানতে পারবেন তিনি কোনো সম্পর্কে জড়িয়েছেন কী-না। তিনি আরও বলেন, বিয়ে হওয়ার আগ পর্যন্ত নিজেকে সিঙ্গেল ভাবতেই পছন্দ করি।

সম্প্রতি একটি কাজে আসামে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ওই সময় প্লেনের সিটে বসা একটা ছবি পোস্ট করেছেন তিনি সামাজিক মাধ্যমে। সেখানে আঙুলে ওয়েডিং রিঙ না থাকলেও কবজিতে মঙ্গলসূত্রের মতো একটা অলংকার পরিহিত অবস্থায় তাকে দেখা গিয়েছে। এই ছবি প্রকাশের পরই বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, ওই গয়না কি কোনও ফ্যাশন জুয়েলারি? নাকি মঙ্গলসূত্র? তা হলে কি গোপনে বিয়ে করে ফেললেন প্রিয়াঙ্কা? অবশ্য এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি প্রিয়াঙ্কা।

তবে নিজের বিয়ে নিয়ে অবশ্যই বিভিন্ন সময় নানা মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা। বিয়ের পর একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। ফিল্মফেয়ারে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, তিনি জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চান যিনি তাকে বুঝবেন এবং তার কাজটাকে গুরুত্ব দেবেন। তার মতে, দুইজনের সমঝোতার মাধ্যমেই একটা সুন্দর সম্পর্ক টিকে থাকে। সূত্র: ইন্ডিয়া ডট কম

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com