রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ধানমন্ডির সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে গড়ে তোলা রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় ওই ভবনে অভিযান পরিচালনা শুরু করে রাজউক। পরে ভবনটির ছাদে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা ‘রেট্রো লাইভ কিচেন’ নামের রুফটপ রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেওয়া হয়।
ভবনটিতে অভিযান পরিচালনাকারী রাজউকের জোন ৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ভবনটি রাজউক থেকে অফিস করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রাজউকের নকশায় স্পষ্টত এখনো দেখানো হচ্ছে ভবনের ছাদ খোলামেলা। কিন্তু আমরা আজকে এখানে এসে দেখেছি অবৈধভাবে বেশ কয়েকটি রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে। পরবর্তীতে আমরা ছাদের রেস্টুরেন্ট ভেঙে দিয়েছি।