শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে: পুলিশ সুপার বিক্ষোভে উত্তাল দিল্লি: জন্তর মন্তরে সাত স্তরের ব্যারিকেড, মেট্রো-রেল-ইন্টারনেট সেবা বন্ধ  নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ মৌলবাদ রুখতে পাড়া-মহল্লায় সাংস্কৃতিক উৎসব চাই – এমপি আবু আশফাক গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত আমার’, দাবি ট্রাম্পের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন, গ্রেফতার ৩

গাজীপুরে ২টি কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে:: বিএনপির ডাকা ষষ্ঠ দফার অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সালনা এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গুড উইল ক্যারিয়ার নামে দু’টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩-৪টি মোটরসাইকেলে ৭-৮ জন লোক প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গতিরোধ করে। পরবর্তীতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আমরা ৭টার দিকে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com