বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় হামে আরো ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। বাংলাদেশে হাম রোগের পরিস্থিতি আরো অবনতি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ মে সকাল ৮টা থেকে ১৪ মে সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ৩৬৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫৫ জনের।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১৯ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৩০৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭০ জনের এবং হামের উপসর্গধারী ৩৬৯ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com