শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক আজ

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিস্থিতির মধ্যে গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ আগস্ট) সকাল ১১টায় গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি (এনসিএসএ) বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। কমিটিতে তিন বাহিনীর প্রধানসহ ২৭ জন সদস্য রয়েছেন।

বৈঠকে কমিটির সব সদস্য, স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

জাতীয় প্রতিরক্ষা নীতি-২০১৮ অনুমোদিত হওয়ার পর ২০১৯ সালের মার্চে গঠিত এ কমিটি দেশের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সমস্যা পর্যালোচনা করে থাকে। ২০২৩ সালের পর এটি হবে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠক।

একই দিন বিকেল ৪টায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com