শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর কাজ চলছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, আমি যতটুকু তথ্য পেয়েছি আজ সকালে খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন বলেই ২০২০ সাল থেকে তার সাজা স্থগিত রেখে বাসায় থাকার ব্যবস্থা করেছেন। খালেদা জিয়া তার পছন্দ মত হাসপাতালে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাচ্ছেন।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যে নির্বাহী আদেশে বেগম জিয়াকে কারাগারের বাইরে রাখা হয়েছে, সে আইনে তার বিদেশে চিকিৎসার সুযোগ নেই। তিনি আরও জানান, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদন আসেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com