শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে : ডা: জাহিদ

খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে : ডা: জাহিদ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এজেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাসা থেকেই চলবে।

বুধবার রাতে বেগম খালেদা জিয়া তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় পৌঁছানোর পর সাংবাদিকদের ডা: জাহিদ এসব কথা বলেন।

অধ্যাপক জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা শেষে এ চিকিৎসা শুরু হয়েছে। বাসা থেকে চিকিৎসা চলবে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সভায় অনলাইনে লন্ডন থেকে যুক্ত ছিলেন তার পুত্রবধূ ডা: জুবাইদা রহমান। সার্বিক তত্ত্বাবধান করছেন জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে ডা: জাহিদ বলেন, ‘ম্যাডাম সবার কাছে দোয়া চেয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com