রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

কুসুমহাটি ইউপির সব সড়কেই ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক॥ দোহারের কুসুমহাটি ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের কার্তিকপুর স্কুল থেকে বীর মুক্তিযোদ্ধা সুনীল ঘোষের বাড়ি হয়ে শরিফ রাইস মিল পর্যন্ত সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় দুই দশক। বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে সড়ক দিয়ে মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।

জানা গেছে, রাস্তার পাশেই বিরোধী পক্ষের এক নেতার বাড়ি থাকায় ১৯ বছর ধরে খানাখন্দে ভরা । কোনো কাজ হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি নিয়ে ভাবছে না। সড়কটিতে কিছু জায়গায় রয়েছে ইটের স্মৃতি। বেশির ভাগ অংশে বড় বড় গর্ত। বিশেষ করে বর্ষা আর অতিবৃষ্টির সময় সড়কটি দিয়ে যানবাহন দূরের কথা, মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০ বছর আগে সড়কের কিছু অংশ ইটের সলিং করা হয়েছিল। এরপর সড়কে আরও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমান সরকার ১৫ বছর ক্ষমতায় রয়েছে। এ সময় জনপ্রতিনিধিরা রাস্তা করে দেবেন বলে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। বছরের পর বছর পার হয়েছে, তবে কেউ কথা রাখেনি।

একই গ্রামের গোপাল ঘোষের বাড়ি হইতে জাবেদ আলী মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তাটি ১০/১২ বছর যাবত কাঁচাই রয়ে গেছে। মৃত আনছের মাদবরের বাড়ি থেকে (সাবেক ছাপড়া মসজিদ) খানবাড়ী মসজিদ পর্যন্ত সড়কটিও ২০ বছর যাবত আগে ইট সলিং করা হলেও তার কোন সংস্কার কাজ করা হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

দোহারের কুসুমহাটি ইউনিয়নে সড়কটি জামাই পাড়ার নতুন মসজিদ পর্যন্ত ইটের সলিং করা হয়েছে ১৫ বছর যাবত। এই সড়কটিরও অনেকাংশে খানাখন্দভরা সড়ক টি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়নি আজও।

একই ইউনিয়নের ৫ ওয়ার্ডের বড় বাস্তাটি গ্রামের মৃত হাসেম মাদবরের বাড়ি হইতে সাবেক জহুর উদ্দিন মেম্বার এর বাড়ি হয়ে নূর মোহামেদ শিকদার এর বাড়ি পর্যন্ত খানাখন্দ ভড়া। একই ওয়ার্ডের বাস্তা গ্রামের আফছার খান এর বাড়ি হইতে জাফর আলী মোল্লার বাড়ি হয়ে মনিরের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার ইটের সলিং রাস্তাটি ১৫ বছরেও সংস্কারের কোন রকম উদ্যোগ নেওয়া হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরকুশাই দেওভোগ ব্রিজ সংলগ্ন মসজিদ হইতে কার্তিক পুর বাজারের ছায়েদ মার্কেট পর্যন্ত এক কিলোমিটার সড়কটি বিগত ২০ বছরেও সংস্কার করা হয়নি। ২০ বছর আগে ইটের সলিং করা হলেও এখন কাচা সড়কে রুপ নিয়েছে। কার্তিকপুর পেশকার বাড়ি ব্রিজের নিচে থেকে মোতালেব এর বাড়ি হয়ে জাবেদ আলী মসজিদ পর্যন্ত রাস্তার ২০ বছরেও কোন পরিবর্তন হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

সরেজমিনে ঘুরে এলাকাবাসী কোন উন্নয়নের মুখ দেখতে পারিনি। গত ২০ বছরে কয়েকজন চেয়ারম্যান পরিবর্তন হয়েছে কিন্ত সড়কের চেহারা পরিবর্তন হয়নি। এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, আমি দোহারের অলিগলি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, স্থানীয় উন্নয়ন করেছি। পর্যায়ক্রমে দোহারের সকল সড়কের উন্নয়ন করা হবে।

কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাদের মন্ডল বলেন, উপজেলা প্রকৌশলীকে বার বার বলেও প্রকল্প পাস করা যাচ্ছে না। জনগণের চলাচলের জন্য এসব রাস্তা উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com