সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

কারাগারে ডিভিশন চেয়ে সাঈদীর রিট খারিজ

আইন-আদালত ডেস্ক:: মানবতাবিরোধী অপরাধে অমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর কারাগারে ডিভিশন চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপাতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন।

সাঈদীর পক্ষে রিটের শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের কোনোভাবেই ডিভিশন পাওয়ার সুযোগ নেই।

গত ২৪ জুন কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট করেন সাঈদী। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী আছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীর মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করলে ২০১৪ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন। তবে আপিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদী আবেদন করলে ২০১৭ সালে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডই বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com