বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

কষ্টের জয়ে সেমিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার পরপরই ১০ জনের দলে পরিণত হলো ব্রাজিল। একজন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে তাদের চেপে ধরল চিলি। কিন্তু একের পর এক আক্রমণ ঠেকিয়ে ব্যবধান ধরে রাখত পারল ব্রাজিল। রক্ষণের দৃঢ়তায় চিলিকে হারিয়ে সেমি-ফাইনালে উঠল তিতের দল।

শনিবার (৩ জুলাই) সকালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে চিলিকে।

চিলির বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ব্রাজিল। বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় তারা। ম্যাচের ৪৬ মিনিটে সুপার সাব লুকাস পাকুয়েতা গোল করে এগিয়ে নেন দলকে।

তবে গোল পাওয়ার পর দারুণ অস্বস্তিতে পড়ে আয়োজকরা। ৪৮ মিনিটে ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসাস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় তিতের শিষ্যদের। কিন্তু দশজনের ব্রাজিলের বিপক্ষেও গোল পায়নি চিলি। তাতে পাকুয়েতার করা গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। ব্রাজিলকে পৌঁছে দেয় সেমিফাইনালে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com