শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

করোনায় মারা গেলেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক শ্রাবণ

বিনোদন ডেস্ক:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২২ এপ্রিল মারা গেছেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক শ্রাবণ রাঠোর।

ভাইরাসে সংক্রমিত হওয়ার পর বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। সংগীত পরিচালক নাদিমের সঙ্গে জুটি বেঁধে কাজ করতেন শ্রাবণ।

সত্তর দশকে ভোজপুরি ছবির মাধ্যমে সংগীত পরিচালক জুটি হিসাবে কাজ শুরু করেন নাদিম-শ্রাবণ। বলিউডে তাদের পরিচিতি এনে দেয় ব্লকবাস্টার ছবি ‘আশিকি’।

এরপর ‘সাজন’, ‘ফুল অর কাঁটে’, ‘দিওয়ানা’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘রাজা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘পরদেশ’, ‘ধারকান’, ‘রাজ’ ছবিগুলো তাদের জনপ্রিয়তাকে আরও ওপরে নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com