রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

করোনায় আরও ৩৮ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে এসময় নতুন করে শনাক্ত হয়েছে ৩৮ জন।

বুধবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৮৬১।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫২টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com