রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

কমলগঞ্জ উপজেলায় নির্বাচনে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি

নিজস্ব প্রতিবেদক॥ তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তীব্র গরমের মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনি মাঠ চষে বেড়া”েছন। হাট-বাজার, চায়ের দোকানে চলছে ভোটের আলোচনা।

পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলার অলিগলি। নির্বাচন কমিশনও সব প্রার্থীকে প্রচারে সমান সুযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে। এবারে এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

প্রতীক বরাদ্দ পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক কার্য নির্বাহী সদস্য. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান (আনারস), উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মধ্যে মোহাম্মদ আলমগীর চৌধুরী (চশমা), মোঃ আব্দুল ওহাব (বৈদ্যুতিক বাল্ব), মোঃ সিদ্দেক আলী (তালা), নিরঞ্জন দেব (মাইক) ও সুনীল কুমার মৃধা (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) ও মুন্না দেব রায় (ফুটবল) প্রতীক পেয়েছেন।

এদিকে প্রতীক পাওয়ার পর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালিয়েছেন ব্যাপক প্রচার প্রচারণা। ৩য় ধাপে আগামী ২৯ মে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ উপজেলায় মোট ভোটার ২১১৫৪৭ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com